Logo
Logo
×

আন্তর্জাতিক

আগামীকাল খুলছে কাবা শরীফ-মসজিদে নববী

Icon

যুগের চিন্তা ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ০২:৩৫ পিএম

আগামীকাল খুলছে কাবা শরীফ-মসজিদে নববী
Swapno

পবিত্র কাবা শরীফ এবং মসজিদে নববী কাল জনসাধারণের জন্য খুলে যাচ্ছে। মসজিদে প্রবেশের সময় এবং সেখানে অবস্থানকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মক্কা ও মদিনার দুটি মসজিদ সাধারণ মুসল্লিদের জন্য খুললেও; পরিস্থিতি বিবেচনা করে ২১ জুন নেয়া হবে জামাতে নামাজ আদায়ের সিদ্ধান্ত।


সৌদি আরবের ধর্মমন্ত্রী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রমজান মাসের আগে সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ করা হয় কাবা শরীফ’সহ পবিত্র স্থাপনাগুলো। তবে, সেখানকার কর্মকর্তা এবং পরিচ্ছন্নতাকর্মীরা সামাজিক দূরত্ব মেনে আদায় করেন ৫ ওয়াক্ত নামাজ এবং তারাবিহ।


এছাড়া, রোববার বিশুদ্ধকরণের পর খুলে দেয়া হচ্ছে দেশটির ৯০ হাজারের বেশি ছোটবড় মসজিদ। একইদিন, জেরুজালেমেও খুলে দেয়া হবে পবিত্র আল-আকসা মসজিদ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন