Logo
Logo
×

আন্তর্জাতিক

ডব্লিউএইচও’র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২০, ১২:৪৯ পিএম

ডব্লিউএইচও’র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলো যুক্তরাষ্ট্র
Swapno

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।  


সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউিএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়ন দরকার সেখানে খরচ করা হবে।


তিনি আরও বলেন, ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। আমাদের স্বচ্ছতা থাকা উচিত। করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি। বিশ্বকে ‘বিভ্রান্ত’ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চীন চাপ প্রয়োগ করেছিল।


সিএনএনের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানা হুমকি দিয়ে আসছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দেওয়া বন্ধসহ সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট এবার আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন