Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে সাড়ে তিন লাখ ছাড়িয়েছে করোনায় মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০, ১২:০৭ পিএম

বিশ্বজুড়ে সাড়ে তিন লাখ ছাড়িয়েছে করোনায় মৃত্যু
Swapno

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পর্যন্ত করোনায় ৩ লাখ ৫৭ হাজার ছাড়ালো প্রাণহানি। সংক্রমিত ৫৭ লাখ ৮৮ হাজারের বেশি।


এদিকে, গত ২৪ ঘণ্টার ব্যবধানে এই মহামারি ভাইরাসটিতে ৫ হাজার ২৮৩ জন মৃত্যুবরণ করেন। নতুনভাবে লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।


এরমাঝে যুক্তরাষ্ট্রেই একদিনের ব্যবধানে দ্বিগুণ অর্থাৎ দেড় হাজারের বেশি মানুষ মারা গেলেন করোনায়। দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ২১শ’। প্রায় ১৮ লাখ মানুষ আক্রান্ত করোনায়।


নতুন হটস্পট লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে হাজারের ওপরেই রয়েছে নিত্য প্রাণহানির হিসাব। দেশটিতে সাড়ে ২৫ হাজার ছাড়ালো করোনায় মৃত্যু। আক্রান্ত ৪ লাখ ১২ হাজারের মতো মানুষ।


এদিকে, মৃত্যু কম হলেও রাশিয়ায় একদিনে নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজারের বেশি মানুষের শরীরে। ইউরোপে লক্ষ্যনীয়ভাবে কমেছে মৃত্যু আর সংক্রমণ। একারণেই, পুরোপুরি লকডাউন প্রত্যাহারের পথে হাটছে দেশগুলো।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন