Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ‘ইভারমেকটিন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২০, ০৮:২৪ পিএম

করোনায় আশার আলো দেখাচ্ছে ‘ইভারমেকটিন’
Swapno

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারছে না কোন দেশ। একটার পর একটা ওষুধ নিয়ে ট্র্যায়াল চলছে। অপরদিকে ভ্যাকসিন আবিস্কারের কাজও চলছে পুরোদমে। এদিকে আশার আলো দেখাচ্ছে পরজীবীনাশক ওষুধ ‘ইভারমেকটিন’। রোনা ভাইরাসে চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখিয়েছে এই ওষুধ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এ ওষুধ। তাতে যে সাফল্য পাওয়া গেছে তা এককথায় ‘বিস্ময়কর’।


এমনকি বাংলাদেশেও করোনা চিকিৎসায় এ ওষুধ ব্যবহারে সাফল্য পাওয়া গেছে। পরজীবী-বাহিত সংক্রামক চিকিৎসায় এ ওষুধ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত।


অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার ডাক্তাররা জানান, টেস্টটিউবে দেখা গেছে, এ ওষুধ জীবাণুকে সমূলে ধ্বংস করে দেয়। গত সপ্তাহে জ্যঁ-জ্যাক রাজটের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে ব্রাউর্ড হেলথ মেডিক্যাল সেন্টারের একদল চিকিৎসক ইভারমেকটিনের ওপর একটি প্রতিবেদন দিয়েছেন। তাতে তারা বলেছেন, ২৫০ জন করোনা রোগীর ওপর পরীক্ষা করে নাটকীয় ফলাফল আমরা পেয়েছি। রোগীরা সুস্থ হতে শুরু করে এ ওষুধ প্রয়োগের সঙ্গে সঙ্গেই। এতে মৃত্যুশয্যায় থাকা রোগী ২৪ ঘণ্টায় স্থিতিশীল হয়েছে এবং এক সপ্তাহ পর হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।


যুক্তরাষ্ট্রের পাম বিচ কাউন্টিতে জরুরি মেডিক্যাল চিকিৎসক ডা. পেটার এইচ হিবার্ড গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, আমরা আশাবাদী করোনা চিকিৎসায় এ ওষুধের দারুণ সম্ভাবনা আছে। আশা করছি আরও পরীক্ষা-নিরীক্ষার পর কভিড-১৯ চিকিৎসায় এটি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পাবে।


তিনি জানান, অনেক দেশেই এটি চিকিৎসকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। বলেন, মৃত্যুশয্যায় থাকা রোগীকেও এটি সুস্থ করে তুলতে পারে। পরজীবীনাশক এ ওষুধ রোগীদের প্রথমে মুখে এক ডোজ দেওয়া হয়। তার সাতদিন পর আরেক ডোজ দেওয়া হয়।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন