Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারতসহ ১১ দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২০, ১২:৫২ পিএম

বাংলাদেশ, ভারতসহ ১১ দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা
Swapno

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ ১১টি দেশ থেকে জাপান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দেন।  তিনি জানান, জাপানে কোভিড-১৯ ছড়িয়ে পড়া বন্ধ করতে সীমান্ত নিয়ন্ত্রণের অংশ হিসেবে বাংলাদেশ, ভারতসহ আরও ৯টি দেশ থেকে বেড়াতে আসা দর্শনার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়া হচ্ছে।


জাপানস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,  জাপানে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ঘোষিত জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হলেও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জুন পর্যন্ত চলবে। তারই অংশ হিসেবে জাপানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ছে বাংলাদেশসহ ১১টি দেশের জন্য।


এই তালিকায় রয়েছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজাকাস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা। এই বাড়তি নিষেধাজ্ঞা ২৯ মে থেকেই কার্যকর হচ্ছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন