Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতজুড়ে করোনায় ২৪ ঘন্টায় রেকর্ড আক্রান্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২০, ১২:৪৫ পিএম

ভারতজুড়ে করোনায় ২৪ ঘন্টায় রেকর্ড আক্রান্ত
Swapno

করোনাভাইরাসের মহামারির সংক্রমন ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্ব। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৯৭৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩৮ হাজার ৯১৭ জনে।


বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যার তালিকায় দশে অবস্থান করছে ভারত। এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মোট মৃত্যু দাঁড়ালো ৪ হাজার ২৪ জনে। চতুর্থ দফায় দেশটি লকডাউন বাড়ালেও বিভিন্ন রাজ্যেই তা শিথিল ঘোষণা করেছে। এরপর থেকে দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত।


ভারতে করোনায় আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যটিতে আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৬শ'। এর পরেই তামিল নাড়ু, গুজরাট ও দিল্লির অবস্থান। এনডিটিভি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন