Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে একদিনে ৬ হাজারের বেশি করোনা রোগি শনাক্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২০, ১২:৩৮ পিএম

ভারতে একদিনে ৬ হাজারের বেশি করোনা রোগি শনাক্ত
Swapno

ভারতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত মিলেছে। তাতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৪৭ জন। দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন।


দেশটির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, গেল একদিনে ৬ হাজার ৮৮ জন নতুন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে দেশে। এই সময়ে মৃত্যু হয়েছে আরো ১৪৮ জনের। তাতে মোট মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে, ৩ হাজার ৫৮৩ জন। বর্তমানে করোনায় চিকিৎসা নিচ্ছে ৬৬ হাজার ৩৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৫৩৪ জন। সেরে ওঠার হার ৪০.৯৭ শতাংশ। ২০ লাখ ৭০ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে বলছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন