Logo
Logo
×

আন্তর্জাতিক

আশার আলো দেখাচ্ছে বানরের উপর টিকা প্রয়োগ

Icon

প্রকাশ: ১৫ মে ২০২০, ০৮:৪৫ পিএম

আশার আলো দেখাচ্ছে বানরের উপর টিকা প্রয়োগ
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে বিশ্বের অর্ধ শতাধিক গবেষণা প্রতিষ্ঠান। ইতোমধ্যে কয়েকটি দেশে মানুষের ওপর এর কিনিক্যাল ট্রায়ালও হয়েছে। টিকা বানরের উপর পরীামূলক প্রয়োগ বিজ্ঞানীদের মধ্যে আশার সঞ্চার করছে। ছয়টি লাল বানরের ওপর করোনার টিকা প্রয়োগের পর এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

 


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সার্স-কোভ-২ ভাইরাস ছয়টি লাল বানরের দেহে প্রবেশ করানো হয়। ফুসফুস ও শ্বাসনালীতে ভাইরাসের প্রবল আক্রমণের আগেই বানরগুলোকে টিকা দেওয়া হয়। এই গবেষণায় যৌথভাবে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউ অব হেলথ  এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেখা গেছে, টিকা প্রয়োগের পর প্রাণীদেহ ফুসফুসে প্রদাহ প্রতিরোধ করতে সম।

 


কিংস কলেজ লন্ডনের ফার্মাসিউটিক্যাল মেডিসিনের অতিথি অধ্যাপক ড. পেনি ওয়ার্ড জানান, এই বানরগুলোতে টিকা প্রয়োগের পর কোনো বাজে রোগ হয়নি এবং তাদের ফুসফুসে প্রদাহ আর বাড়েনি। এটি বেশ সহায়ক তথ্য।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন