Logo
Logo
×

আন্তর্জাতিক

ঈদের ছুটিতে কারফিউর ঘোষণা সৌদি আরবের

Icon

প্রকাশ: ১৩ মে ২০২০, ১২:২৫ পিএম

ঈদের ছুটিতে কারফিউর ঘোষণা সৌদি আরবের
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঈদুল ফিতরের ৫ দিনের ছুটিকালে কারফিউ জারির ঘোষণা দিয়েছে সৌদি আরব। 
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। 


রয়টার্সের খবরে বলা হয়, ২৩ থেকে ২৭ মে পর্যš ঈদের ছুটি ঘিরে ওই কারফিউ জারি থাকবে। তার আগ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এখনকার মতোই খোলা থাকবে। মানুষজনও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলাচল করতে পারবে। তবে মক্কা নগরীতে বরাবরের মতোই কারফিউ বলবৎ থাকবে। 


করোনার প্রকোপের মুখে এর আগেও বেশির ভাগ শহর-নগরে কারফিউ জারি করে সৌদি আরব। রমজানের শুরুতে তা কিছুটা শিথিল করা হয়। তবে যে সব এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেগুলো পুরোপুরি বিচ্ছিন্ন ও লকডাউন অবস্থায় আছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন