Logo
Logo
×

আন্তর্জাতিক

অবৈধভাবে অবস্থানে ৭৮ বাংলাদেশী আটক করেছে মালয়েশিয়া

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:৫৪ পিএম

অবৈধভাবে অবস্থানে ৭৮ বাংলাদেশী আটক করেছে মালয়েশিয়া
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগে ৭৮ জন বাংলাদেশী শ্রমিককে আটক করা হয়েছে। মঙ্গবার বার্তা সংস্থা বারনামা জানিয়েছে। 


মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরের পাইকারি বাজারে সোমবার অভিযান চালানো হয়। সেখানে ১ হাজার ৩৬৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে ৭৯০ জন মিয়ানমারের, ৪২১ জন ইন্দোনেশিয়ার, ৭৮ জন বাংলাদেশি, ৫৪ জন ভারতীয়, ছয় জন পাকিস্তানি নাগরিক এবং বাকীরা অন্যান্য দেশের নাগরিক। আটককৃতদের মধ্যে ১ হাজার ৯ জন পুরুষ, ২৬১ জন নারী ও ৯৮ শিশু রয়েছে।


ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দিজাইমি বলেন, আটককৃতদের অপরাধের মধ্যে রয়েছে বৈধ কাগজপত্র না থাকা, অবৈধভাবে অবস্থান, ভুয়া পাস/অনুমতি পত্র ব্যবহার এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘন।
তিনি বলেন, ‘কারাদণ্ডের শাস্তি ভোগ করার পর আটককৃতদের তাদের দেশে ফেরত পাঠানো হবে এবং তারা যেন আর মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য কালো তালিকাভুক্ত করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন