Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে ‘ট্রাম্প মৃত্যু ঘড়ি’

Icon

প্রকাশ: ১২ মে ২০২০, ০১:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে ‘ট্রাম্প মৃত্যু ঘড়ি’

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের টাইমস স্কয়ারে একটি নতুন বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দেখা যাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা ইউজেনি জারেকির নির্মাণ করা ‘ঘড়ি’ টাইমস স্কয়ারের একটি বিল্ডিংয়ের ছাদে স্থাপন করা হয়েছে।


সোমবার সেখানে মৃত্যুর হিসাব দেখানো হয়েছে ৪৮ হাজারের কিছু বেশি। অথচ যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৮০ হাজার।  জারেকির এই ‘ঘড়ি’ ধারণা দিচ্ছে ৪৮ হাজার ১২১ জনের মৃত্যু হয়েছে ট্রাম্পের দায়িত্বহীনতার কারণে। একে ডাকা হচ্ছে নামে।


নিউইয়র্কের এই চলচ্চিত্র নির্মাতা সামাজিক মাধ্যমের এক পোস্টে বোঝালেন, মার্কিন প্রেসিডেন্ট আরো এক সপ্তাহ আগে বাধ্যতামূলক সামাজিক দূরত্ব ও স্কুল বন্ধ করলে কোভিড-১৯ রোগে মৃত্যু ৬০ শতাংশ প্রতিরোধ করা যেতো।


এপ্রিলের মাঝামাঝিতে মার্কিন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছিলেন, যথাসময়ে সঠিক পদক্ষেপ নিলে ৬০ শতাংশ মানুষের জীবন বাঁচতো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন