Logo
Logo
×

আন্তর্জাতিক

আবারও লকডাউন বাড়ালো মালয়েশিয়া

Icon

প্রকাশ: ১০ মে ২০২০, ০২:০৮ পিএম

আবারও লকডাউন বাড়ালো মালয়েশিয়া
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চম বারের মতো করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন রোববার (১০ মে) স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা করেন।


মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালা’র নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পাই। 


তিনি আরও বলেন, আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনা ভাইরাস নির্মূল হোক। ইতোমধ্যেই আমাদের করোনাভাইরাস প্রতিরোধে এগিয়ে আছি এবং আরো সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন