Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৪১ লাখের বেশি মানুষ

Icon

প্রকাশ: ১০ মে ২০২০, ০১:৪২ পিএম

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৪১ লাখের বেশি মানুষ
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে মারা গেছেন চার হাজার ২৪৮ জন। নতুনভাবে ৯০ হাজার মানুষর শরীরে মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি। বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২ লাখ ৮০ হাজার ছাড়াল প্রাণহানি। ছোঁয়াচে এ ভাইরাসে সংক্রমিত ৪১ লাখের বেশি মানুষ।


একক দেশ হিসাবে  যুক্তরাষ্ট্রেই ছোঁয়াচে ভাইরাসটিতে ৮০ হাজার ছাড়াল মৃত্যু। দেশটিতে আক্রান্ত সাড়ে ১৩ লাখের মতো মানুষ।

নতুন হটস্পট রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস; মারা গেছেন ১০৪ জন। অপর হটস্পট ব্রাজিলে ১০ হাজার ছাড়ালো প্রাণহানি, দেড় লাখের বেশি আক্রান্ত।


তবে, ইউরোপের দেশগুলোতে লক্ষ্যণীয়ভাবে কমেছে মৃত্যুহার আর নতুনভাবে সংক্রমণের গতি। গোটা বিশ্বে, প্রাণঘাতী ভাইরাসটির প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪০ হাজারের মতো মানুষ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন