Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিন ছাড়াই বিদায় নেবে: ডোনাল্ড ট্রাম্প 

Icon

প্রকাশ: ০৯ মে ২০২০, ১২:০৪ পিএম

করোনা ভ্যাকসিন ছাড়াই বিদায় নেবে: ডোনাল্ড ট্রাম্প 

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস কোনো ভ্যাকসিন ছাড়াই বিদায় নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন। খবর ওয়াশিংটন পোস্টের।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি শুধু ডাক্তারদের কথার ওপর নির্ভর করি, এটি চলে যেতে চলেছে, এবং আমরা আশা করছি, কিছু সময়ের পরে এটি আর দেখা যাবে না।


চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও প্রাণহানিতে দেশটির ধারেকাছেও নেই কেউ। কোভিড-১৯ ঢুকে পড়েছে হোয়াইট হাউসে।


সম্প্রতি হোয়াইট হাউসের এক কর্মকর্তার শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের এক ব্যক্তিগত কর্মকর্তা। এ ঘটনার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন করোনার টেস্ট করাবেন তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন