Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউজে করোনার হানা, দুশ্চিন্তায় ট্রাম্প

Icon

প্রকাশ: ০৮ মে ২০২০, ০২:৫৪ এএম

হোয়াইট হাউজে করোনার হানা, দুশ্চিন্তায় ট্রাম্প
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যক্তিগত কর্মকর্তা। তিনি পাশাপাশি মার্কিন নৌবাহিনীতেও কর্মরত আছেন। 


এমন খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। আর এই ঘটনা জানার পর বেশ চিন্তিত হয়ে পড়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। 

 

এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হোগান গিডলে জানান, সম্প্রতি হোয়াইট হাউজের মেডিকেল ইউনিট যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তার, যিনি হোয়াইট হাউজের ক্যাম্পাসে কাজ করেন তার শরীরে করোনা ভাইরাস পরীক্ষা করে পজিটিভ পেয়েছে। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।


হোয়াইট হাউজে থাকা ট্রাম্পের এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উচ্চপদস্থ একজন সদস্য। এছাড়া ট্রাম্পের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।


তবে বুধবার (০৬ মে) সেই কর্মকর্তার করোনা পজিটিভ শোনার পর মর্মাহত হয়েছেন ট্রাম্প। একটি সূত্র সিএনএনকে জানায়, হোয়াইট হাউজের চিকিৎসকের থেকে ট্রাম্প ফের করোনা পরীক্ষা করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন