Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বব্যাপী ৯০ হাজারের বেশি ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১২:৪৪ পিএম

বিশ্বব্যাপী ৯০ হাজারের বেশি ডাক্তার-নার্স করোনায় আক্রান্ত

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক নার্স কাউন্সিল জানিয়েছে, বিশ্বব্যাপী ৯০ হাজারের বেশি চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেয়া কর্মী কোভিড-১৯ আক্রান্ত। বিশ্বের ত্রিশ দেশ থেকে তথ্য নিয়ে পরিচালিত এক সমীক্ষায় সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যে ২৬০ জনের বেশি নার্স মারাও গেছেন। খবর বিবিসির।


আন্তর্জাতিক নার্সদের এই সংগঠন বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ করেছে, তারা যাতে স্বাস্থ্যকর্মীদের তথ্য সঠিকভাবে দেয়।


আন্তর্জাতিক নার্স কাউন্সিলের প্রধান নির্বাহী হাওয়ার্ড ক্যাটন বলছেন, আমাদের কারছে যে তথ্য এসেছে তা থেকে আসল চিত্র পাওয়া যাচ্ছে না। এখানে মাত্র ৩০ দেশের তথ্য আছে সব দেশের তথ্য নেই। বিশ্বে স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে এবং কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যদের মাধ্যমে।


এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে জানানো হয়েছিল, বিশ্বের ৫২ দেশ ও অঞ্চলে ৫৬০ স্বাস্থ্যকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন