Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় ২৪ ঘন্টায় ৬ হাজারের বেশি মৃত্যু

Icon

প্রকাশ: ০৭ মে ২০২০, ১২:১৭ পিএম

বিশ্বজুড়ে করোনায় ২৪ ঘন্টায় ৬ হাজারের বেশি মৃত্যু
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারছে বিশ্বের কোন দেশ। এই পরিস্থিতে আবারও ২৪ ঘন্টায়  ৬ হাজার ৮০০ মৃত্যু হলো করোনাভাইরাসে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৬৫ হাজার। নতুন ৯৪ হাজার সংক্রমণে, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ।


কিছুদিন মৃত্যুর হার কম থাকার পর আবারও ২ হাজার ৫০০ জন বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ৭৫ হাজার। আক্রান্ত পৌনে ১৩ লাখ। 


দিনে দ্বিতীয় সর্বাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। মারা গেছেন ৬৪৯ জন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো ব্রিটেনে। 


তবে ইতালি-স্পেন-ফ্রান্সসহ ইউরোপের বাকি দেশগুলোতে, নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত।


এদিকে, মহামারি নতুন কেন্দ্র হয়ে ওঠা, ব্রাজিলে ৬৪৫ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। করোনায় মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে, দেশটিতে। আক্রান্ত এক লাখ ২৬ হাজারের বেশি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন