Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

Icon

প্রকাশ: ০৫ মে ২০২০, ০১:৪৫ পিএম

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ৩১ ডিসেম্বরে  চীনের উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে মাত্র চার মাসেই বিশ্বজুড়ে কোভিড ১৯ এ মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, সোমবার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৪৭ জন। আক্রান্ত ৩৬ লাখ ৩ হাজার ৫২১ জন।


করোনায় সবচেয়ে বেশি ভুগছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ৪৩৪ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মারা গেছেন ৬৯ হাজার ৮ জন। এরপর সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে। সেখানে অন্তত ২৯ হাজার ৭৯ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন।


মৃতের সংখ্যায় তৃতীয় যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে স্পেনে মারা গেছেন ২৫ হাজার ৪৩৮ জন, ফ্রান্সে ২৪ হাজার ৮৯৫ জন। স্পেনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন, ফ্রান্সে ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন।


বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৯ হাজার ৩৩৩ জন। এখনও চিকিৎসাধীন ২১ লাখ ৮৪ হাজার ১৪১ জন। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন