Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনাভাইরাসে উৎস প্রাকৃতিক: ডব্লিউএইচও

Icon

প্রকাশ: ০২ মে ২০২০, ০১:১৫ পিএম

করোনাভাইরাসে উৎস প্রাকৃতিক: ডব্লিউএইচও
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস কোনও গবেষণাগারে নয়, বরং প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ান।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা মাইকেল রায়ান বলেন, করোনাভাইরাসটি পরীক্ষা করে অনেক বিজ্ঞানীরাই জানিয়েছে এর উৎস প্রাকৃতিক। এর পেছনে চীনের কোনো হাত নেই। 


এর আগে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, চীনের উহানের একটি ভাইরোলজি ইনস্টিটিউট থেকে করোনাভাইরাস ছড়িয়েছে। তবে তিনি কীভাবে জেনেছেন তার প্রমাণ দিতে অস্বীকার করেন।


মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের প্রেক্ষিতে রায়ান বলেন, প্রাকৃতিকভাবেই এর সৃষ্টি হয়েছে এটাই গ্রহণ করা শ্রেয়। এটা স্বীকার করা যে বন্য প্রাণীর স্বাভাবিক জীবনকে আমরা বাধাগ্রস্ত করেছিলাম। যার ফলস্বরূপ এই মহামারি। বিজ্ঞানীরা বিশ্বাস করে বন্যপ্রাণী থেকে এই ভাইরাস ছড়িয়েছে। চীনের বন্যপ্রাণীর বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। আমাদের সেখানে গিয়ে গবেষনা করা দরকার যে কিভাবে বন্যপ্রাণী থেকে মানুষের শরীরে ছড়ালো। তাতে ভবিষ্যতে আরও সর্তক হতে পারবো। 


এজন্য পরবর্তীতে সতর্ক হওয়া ও প্রতিরোধে ব্যবস্থা নেওয়া জরুরি। মোটকথা এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে বলেও মন্তব্য করেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন