Logo
Logo
×

আন্তর্জাতিক

চীন আমাকে নির্বাচনে জয়ী হতে দেবে না: ট্রাম্প

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১২:৫০ পিএম

চীন আমাকে নির্বাচনে জয়ী হতে দেবে না: ট্রাম্প

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার লক্ষ্যে ফের ভোটের লড়াইয়ে অংশ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, চীন তাকে এবারের নির্বাচনে আর জয়ী হতে দেবে না। সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প এমনটি বলেন।


ট্রাম্প বলেন, তারা আমাকে হারানোর জন্য যে কোন কিছুই করতে চাইবে। আর যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়ে পড়ার পর বেইজিংয়ের জন্য প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় চীনকে করোনা ভাইরাস নিয়ে বিশ্বকে জানানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করণীয় সম্পর্কে ট্রাম্প বলেন, অনেক কিছুই আমরা করতে পারি। কি ঘটছে আমরা সেটা দেখছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন