Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে

Icon

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ০৫:৩৬ এএম

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে গেল ২৪ ঘন্টায় আরও ৭৬৫ জন মৃত্যু হয়েছে। এর সাথে কেয়ার হোমে মারা যাওয়া আরও ৩ হাজার ৮১১ জনের যুক্ত হয়েছে মোট মৃত্যু সংখ্যা ২৬ হাজার ৯৭ জন। তবে যুক্তরাজ্যের হাসপাতালগুলোর হিসেব অনুযায়ী, এ সংখ্যা ২১ হাজার ৬৭৮ জন। 

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ এই তথ্য দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। 


তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৫ জন। তবে করোনায় আক্রান্ত হয়ে কেয়ার হোমে মারা যাওয়া ৩ হাজার ৮১১ জনের নাম নতুন করে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে।


প্রেস ব্রিফিংয়ে গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ঘোষণা দেন, সরকার এখন থেকে প্রতিদিন করোনায় কেয়ার হোম ও কমিউনিটিতে কত মানুষ মারা যাচ্ছে সেই সংখ্যাও জানাবে। প্রসঙ্গত, এতদিন দেশটি করোনায় আক্রান্ত হয়ে শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা জানাচ্ছিল।

তবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ যুক্তরাজ্যই প্রথম হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক ও বাসায় মারা যাওয়া সব মৃত্যুর হিসাব করে  তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যারা মারা গেছেন, সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন