Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে করোনা শনাক্ত রোগি ৩১ লাখ ছাড়ালো

Icon

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ১১:৪৬ এএম

বিশ্বজুড়ে করোনা শনাক্ত রোগি ৩১ লাখ ছাড়ালো

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ছাড়ালো। বুধবার (২৯ এপ্রিল) জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগী মোট ৩১ লাখ ১৬ হাজার ৬৮০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৬৮ জনের এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ২৮ হাজার ৭১২ জন।


যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি শনাক্ত রোগি হয়েছে  যা ১০ লাখ ১২ হাজার ৫৮৩ জন। দেশটিতে মারা গেছেন ৫৮ হাজার ৩৫৫ জন, যা বিশ্বে সর্বাধিক।


যুক্তরাষ্ট্রের পরে রয়েছে ইতালি। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৩৫৯ জন। স্পেনে মারা গেছেন ২৩ হাজার ৮২২ জন।


চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৭ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন