Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে করোনায় জমজ‌ দুই বোনের মৃত্যু

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০১:২৫ এএম

যুক্তরাজ্যে করোনায় জমজ‌ দুই বোনের মৃত্যু
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালো যুক্তরাজ্যের দুই জমজ বোন। মাত্র তিন দিনের ব্যবধানে তাদের মৃত্যু হলো। 

ক্যাটি ডেভিস শিশুদের দেখভাল করা নার্স সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মঙ্গলবার প্রথমে মারা যান। শুক্রবার মারা তার জমজ বোন ইমা। তাদের বোন জো’র বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়। 

 

তাদের বোন জো সংবাদমাধ্যমকে বলেন, তারা সব সময় চেয়েছিল যে তারা মানুষের সেবা করবে। ছোট বেলা যখন তারা পুতুল খেলতো সে সময় তারা তাদের পুতুলকে ডাক্তার-নার্স’র মতো দেখাশোনা করতো।  তারা সব সময় বলতো এক সাথে পৃথিবীতে এসেছি এক সাথেই পৃথিবী থেকে আবার চলে যেতে চাই। 

 

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ। বিশ্বে মৃত্যু ১ লাখ ৯৫ হাজারের বেশি, আক্রান্ত ছাড়িয়েছে ২৮ লাখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন