Logo
Logo
×

আন্তর্জাতিক

কাতারে আরও ৭৬১ জন করোনা রোগি শনাক্ত

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৬:৩৬ পিএম

কাতারে আরও ৭৬১ জন করোনা রোগি শনাক্ত
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাতারে নতুন করে আরও ৭৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 


কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর আগে একদিনে প্রাণঘাতী এই ভাইরাসে এত বেশি মানুষের আক্রান্তের ঘটনা ঘটেনি।


এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫২৫ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৫০ জন। করোনায় আক্রান্তের ক্ষেত্রে অ্যাকটিভ কেস ৭ হাজার চারটি। অপরদিকে ৭২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন