Logo
Logo
×

আন্তর্জাতিক

নিয়ন্ত্রণ আদেশ ২ সপ্তাহ বাড়লো মালয়েশিয়ায়

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১০:৩৮ পিএম

নিয়ন্ত্রণ আদেশ ২ সপ্তাহ বাড়লো মালয়েশিয়ায়

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনার চলমান পরিস্থিতিতে দুই সপ্তাহ লকডাউন বাড়ালো মালয়েশিয়া। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ বর্ধিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন। এ নিয়ে সরকার চতুর্থবারের মতো চলাচল নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমসিওর এই চতুর্থ পর্বটি ১২ মে পর্যন্ত কার্যকর থাকবে।


তান শ্রী মুহিউদ্দিন বলেন, করোনা সংক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে হ্রাস পেয়েছে। হ্রাস অব্যাহত থাকলে সরকার এমসিওতে বর্ণিত নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে শিথিল করার বিষয়টি বিবেচনা করবে।


সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে, শনাক্ত হওয়া রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪২ জনে। যার অর্থ রোগীদের সংখ্যার ৩.২ শতাংশ সুস্থ হয়ে উঠেছে। যোগ করেন তিনি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন