Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বাড়ছে করোনা রোগি

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

ভারতে বাড়ছে করোনা রোগি
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনার প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা পজিটিভ রোগির সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে পড়েছে বিশ্বের বাঘা বাঘা দেশ। গেল একদিনে ভারতে ১ হাজার ৪৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে, যা এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মোট ১৪৮৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ২১,৩৯৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮১ জনে।


এর আগে গেল সোমবার একদিনে সর্বোচ্চ ১ হাজার ৫শ মানুষের করোনা পজেটিভ ধরা পড়ে। তবে কর্মকর্তারা বলেছেন যে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হতে সময় লেগেছে আটদিন যা লকডাউনের ৩ থেকে ৪দিন আগে শুরু হয়েছিল।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন