Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রিনকার্ড স্থগিতের নির্বাহী আদেশে ট্রাম্পের সই

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১১:০০ এএম

গ্রিনকার্ড স্থগিতের নির্বাহী আদেশে ট্রাম্পের সই
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় স্থায়ী বা গ্রিনকার্ডে বসবাসের অনুমতি নির্বাহী আদেশে সই করে স্থগিত করেছেন মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


ওই আদেশে বেশ কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। নির্দেশটি ৬০ দিনের জন্য কার্যকর। তবে প্রয়োজনে পরবর্তীকালে সময় আরও বাড়ানো হতে পারে বলে জানান ট্রাম্প। 


ট্রাম্প বলেন, করোনার মহামারিতে বিপর্যস্ত অর্থনীতিতে মার্কিন আধিবাসীদের কর্মসংস্থান নিশ্চিত করা জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


এ বিষয়ে সমালোচকরা বলছেন, করোনার অজুহাতে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প নিজের দীর্ঘকাল পরিকল্পনা অভিবাসন নীতিগুলো প্রয়োজন করতে চাইছেন। 


তবে যুক্তরাষ্ট্র প্রতি বছর অস্থায়ীভাবে কাজের জন্য অভিবাসীদের যে ভিসা দেয়, তাতে এ স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না। এছাড়া, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা মার্কিন নাগরিকদের স্ত্রী বা স্বামী ও সন্তান এবং চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী যারা দেশটিতে প্রবেশের চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন