Logo
Logo
×

আন্তর্জাতিক

কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক!

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১২:৩৮ পিএম

কিম জং উনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক!
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।


মার্কিন গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, গত ১৫ এপ্রিল দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কিম। এরপরই তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এর চারদিন আগে সরকারি এক বৈঠকে তাকে শেষবার দেখা গিয়েছিল।


আরেক মার্কিন কর্মকর্তা জানান, কিমের অসুস্থতার খবর বিশ্বাস্য হলেও তা কতটা গুরুতর সেটি বোঝা কঠিন।


দক্ষিণ কোরিয়া ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি এনকের প্রতিবেদনে বলা হয়, কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে দ্য ডেইলি এনকে'র প্রতিবেদনে বলা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারের গোপনীয়তার কারণে কিমের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন