Logo
Logo
×

আন্তর্জাতিক

অভিবাসন সাময়িক স্থগিত করছেন ট্রাম্প

Icon

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১২:৩০ পিএম

অভিবাসন সাময়িক স্থগিত করছেন ট্রাম্প

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।


সোমবার (২০ এপ্রিল) এক টুইটে ট্রাম্প বলেন, ‘অদৃশ্য শত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে মহান মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষার প্রয়োজনে, যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে স্থগিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছি আমি।’


তবে কতদিন পর্যন্ত অভিবাসন বন্ধ থাকবে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। তবে
করোনাভাইরাসকে ‘অদৃশ্য শত্রু’ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এখন এটা থেকে আমেরিকানদের চাকরি ও জীবিকা বাঁচানো প্রয়োজন।


এদিকে সোমবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত কোভিড-১৯ রোগীও রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৭ লাখ ৭৪ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন। শুধু সোমবারই শনাক্ত হয়েছেন ২০ হাজার রোগী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন