Logo
Logo
×

আন্তর্জাতিক

কোভিড-১৯ উহানের ল্যাব থেকে ছড়িয়েছে: নোবেলজয়ী বিজ্ঞানী

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০১:৫১ পিএম

কোভিড-১৯ উহানের ল্যাব থেকে ছড়িয়েছে: নোবেলজয়ী বিজ্ঞানী
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উহান থেকে করোনাভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পরার পর থেকে বেকায়দায় আছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার অভিযোগ করছেন যে চীনের ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়েছে। কিন্তু ট্রাম্পের পর  এবার নোবেলজয়ী ফরাসি বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের সেই একই অভিযোগ করলেন। তার দাবী, কোভিড-১৯ মানুষের তৈরি এবং উহানের গবেষণাগারেই তৈরি হয়েছে এই জীবাণু। এইডসের টিকা আবিষ্কার করতে গিয়ে ছড়িয়ে পড়েছে এই করোনাভাইরাস।


ফরাসি সংবাদমাধ্যমে মন্তাজিনিয়ের দাবি করেন, করোনাভাইরাসের মধ্যে এইচআইভি’র পাশাপাশি ম্যালেরিয়ার জীবাণুও রয়েছে। যা অত্যন্ত সন্দেহজনক। কোভিড-১৯-এর যে সমস্ত বৈশিষ্ট্য দেখা গিয়েছে, তা প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে না। ইউহান ন্যাশনাল বায়োসেফটি ল্যাবেরটরিতে প্রায় দু’দশক ধরে করোনাভাইরাস নিয়ে গবেষণা চলছে। সম্ভবত, সেখান থেকেই দুর্ঘটনাবশত এই ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়েছে। 


এদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ‘উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি’র ডিরেক্টর উয়ান ঝিমিং। তিনি সাফ বলে দিয়েছেন, ইনস্টিটিউটে কী ধরনের গবেষণা হয়, ভাইরাস ও অন্যান্য নমুনা কীভাবে সংরক্ষণ করা হয়, তা আমরা জানি। সেজন্য যথেষ্ট কঠোর নিয়মও মেনে চলা হয়। এই ভাইরাসটি যে কোনওভাবেই আমাদের ল্যাব থেকে ছড়ায়নি, সে বিষয়ে আমরা নিশ্চিত।


২০০৮ সালে এইচআইভি ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন লুক মন্তাজিনিয়ের। ফলে তার অভিযোগ ফাঁকা বুলি বা ভিত্তিহীন জল্পনা নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: গালফ টুডে
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন