Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডায় এক বন্দুরকধারী গুলিতে ১৬ জন নিহত

Icon

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১০:৩৪ এএম

কানাডায় এক বন্দুরকধারী গুলিতে ১৬ জন নিহত

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে যেখানে বিশ্বের সকল দেশ উদ্বিগ্ন সেই সময় কানাডার পূর্বাঞ্চলে নোভা স্কশা প্রদেশে পুলিশের পোশাক পরিহিত এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।


কানাডিয়ান পুলিশের বরাত দিয়ে সোমবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।


পুলিশ জানিয়েছে, একটি গাড়িতে করে পুলিশের পোশাক পরে হামলা চালায় বন্দুকধারী। গাড়িটি দেখতেও পুলিশের গাড়িসদৃশ ছিল। পুলিশ আশঙ্কা করছে, এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১২ ঘণ্টা ধরে ত্রাস সৃষ্টির পর নিহত হন হামলাকারী। এর আগে গাড়িতে চেপে একাধিক জায়গায় হামলা চালান তিনি।


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ‘ভয়ঙ্কর পরিস্থিতি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে নোভা স্কশার প্রিমিয়ার স্টিফেন ম্যাকনেইল বলেন, ‘আমাদের প্রদেশটির ইতিহাসে এটি সবচেয়ে অর্থহীন হিংসাত্মক ঘটনাগুলোর একটি।’


পুলিশ জানায়, অভিযুক্ত বন্দুকধারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান। তার বয়স ৫১ বছর। তিনি আরসিএমপির কর্মী নন কিন্তু হামলার সময় ‘খুব সম্ভবত’ এর ইউনিফর্ম পরিহিত ছিলেন।


কানাডিয়ান পুলিশ আরও জানায়, হামলাকারী পরে ওই গাড়িটি পরিবর্তন করে হালকা সিলভারের চেভরোলেট এসইউভি গাড়িতে চড়েন। তবে হামলাকারী কীভাবে নিহত তার বিস্তারিত জানায়নি নোভা স্কটিয়া পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন