Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের মুম্বাইয়ে সীমিত আকারে লকডাউন শিথিলের সিদ্ধান্ত 

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৮:৩৫ পিএম

ভারতের মুম্বাইয়ে সীমিত আকারে লকডাউন শিথিলের সিদ্ধান্ত 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এখন পর্যন্ত ১৫ হাজার ৭১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যাদের বেশিরভাগই এই মহারাষ্ট্রের। এশিয়ার বৃহত্তম ঘনবসতিপূর্ণ একটি বস্তি মুম্বাইয়ে অবস্থিত; সেখানেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মহারাষ্ট্র প্রদেশের মুম্বাইয়ে লকডাউন শিথিল করে সীমিত আকারে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও কল-কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 


রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, রাজ্যের কম সংক্রমিত কিছু কিছু এলাকায় কিছু কার্যক্রমের অনুমতি দেয়া হতে পারে। এছাড়া করোনার রেড জোন এলাকায় লকডাউন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।


রাজ্যের একটি কম সংক্রমিত এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের অর্থনীতির চাকা আবারও চালু করা দরকার। আমরা সোমবার থেকে বাছাইকৃত কিছু প্রতিষ্ঠানকে কাজ শুরুর অনুমতি দিচ্ছি; বিশেষ করে অরেঞ্জ এবং গ্রিন জোন এলাকায়।


তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, রাজধানীর কোনো বিধি-নিষেধ শিথিল করা হবে না। দেশটির মোট করোনাক্রান্তের প্রায় এক তৃতীয়াংশই দিল্লির বাসিন্দা।


গত মাসের শেষের দিকে দেশটিতে করোনার বিস্তার ঠেকাতে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত সপ্তাহে এই লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন তিনি।

(সূত্র: রয়টার্স)
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন