Logo
Logo
×

আন্তর্জাতিক

আগস্টে সম্পন্ন হবে ভ্যাকসিন তৈরির কাজ: যুক্তরাজ্য

Icon

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০১:৩০ এএম

আগস্টে সম্পন্ন হবে ভ্যাকসিন তৈরির কাজ: যুক্তরাজ্য

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ রোগের ভ্যাকসিন তৈরির কাজ করছে বিভিন্ন দেশের গবেষক-বিজ্ঞানীরা। তবে, আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রাণঘাতী এ ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সরকারের উপদেষ্টা জন বেল। ভ্যাকসিন তৈরির জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত টাস্কফোর্সের প্রধানও করা হয়েছে তাকে। ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


ওই উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘চলতি সপ্তাহ থেকেই করোনার সম্ভ্যাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন অস্কফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে কবে বাজারে আসবে তার চেয়েও এখন যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তা হলো ভ্যাকসিনটির কার্যকারিতার সব পরীক্ষা সম্পন্ন করা।’


তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক মতো আগায় আর এটার কার্যকারিতা প্রত্যাশিত মানেই থাকে, তাহলে আমি মনে করি, আর এটা মনে করাও খুব প্রাসঙ্গিক, তারা (অক্সফোর্ডের গবেষকরা) আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এর সব ধরনের পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবেন।’


গত বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতো তাদের তৈরি করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছেন বলে জানান তিনি। এর আগে ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের কার্যকারিতা ও এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণা সম্পন্ন হয়েছে।


তিনি আরও জানান, ‘আগামী মে মাসের মাঝামাঝি কিংবা শেষদিকে যদি দেখা যায় মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভ্যাকসিনটির শক্তিশালী প্রতিক্রিয়া তৈরির প্রমাণ চলে আসতে শুরু করেছে, তাহলেই খেলা শুরু। তারপর সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে কীভাবে শত শত কোটি ভ্যাকসিন উৎপাদনের কাজটি শুরু করা হবে।’


এদিকে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ২১৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ৪৬৪ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৪ জন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন