Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনায় সিঙ্গাপুরে একদিনে দ্বিগুন আক্রান্ত

Icon

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:৩৪ এএম

করোনায় সিঙ্গাপুরে একদিনে দ্বিগুন আক্রান্ত

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: সিঙ্গাপুরকে করোনাভাইরাস মোকাবিলায় আদর্শ মনে করা হলেও ধীরে ধীরে যেন ম্লান হতে চলেছে সেই সাফল্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৭২৮ জন, যা এর আগের একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ডের প্রায় দ্বিগুণ। 


সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শনাক্ত হওয়া করোনা রোগীদের প্রায় ৯০ শতাংশই অভিবাসী ডরমিটরি সম্পর্কিত।  গত ২৪ ঘণ্টায় এ ধরনের রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৬৫৪ জন। গত বুধবার একদিনে সর্বোচ্চ ৪৪৭ জন রোগী শনাক্তের রেকর্ড গড়েছিল সিঙ্গাপুর। বৃহস্পতিবার সেই সংখ্যা থেকেও বহুদূর এগিয়ে গেছে তারা। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৭ জন। এদিন নতুন করে আর কেউ মারা যাননি। ফলে সেখানে করোনায় মৃতের সংখ্যা ১০ জনই রয়েছে।


বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশীয় দেশগুলোর কর্মীরা নিবন্ধিত ৪৩টি ডরমিটরিতে বসবাস করেন। সেখানে একেকটি রুমে গাদাগাদি করে থাকেন প্রায় ২০ জন করে। তাদের সবাই একই বাথরুম ও রান্নাঘর ব্যবহার করেন। এক কথায়, এ ধরনের জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। এ কারণে সেসব জায়গায় করোনা সংক্রমণের ঝুঁকিও অত্যন্ত বেশি।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন