Logo
Logo
×

আন্তর্জাতিক

অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্তে দুঃখপ্রকাশ ডব্লিউএইচও’র

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:৫৩ পিএম

অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্তে দুঃখপ্রকাশ ডব্লিউএইচও’র
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে দুঃখপ্রকাশ করেছে জাতিসংঘের সংস্থাটি। বুধবার (১৫ এপ্রিল) জেনেভা থেকে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসুস এ কথা বলেন। 


টেড্রোস বলেন, ‘তারা মার্কিন অর্থায়ন স্থগিতের প্রভাব নিয়ে পর্যালোচনা করছেন। নিরবিচ্ছিন্নভাবে বিশ্ববাসীর জন্য সেবা অব্যাহত রাখা নিশ্চিত করতে অংশীদারদের সাথে কাজ করে যাবেন তারা। ভয় ও পক্ষপাতিত্ব না করে জনস্বাস্থ্য, বিজ্ঞানের প্রতি এবং বিশ্ববাসীর সেবা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য ও নীতি হচ্ছে সব দেশের জনগণের জন্য সমানভাবে কাজ, এক্ষেত্রে তাদের জনসংখ্যা বা অর্থনীতির আকার বিবেচনা না করা।’


ডব্লিউএইচও প্রধান বলেন ‘যুক্তরাষ্ট্র আমাদের দীর্ঘদিনের ও উদার বন্ধু। আমরা আশা করি, এটি অব্যাহত থাকবে। ডব্লিউএইচও শুধুমাত্র কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করছে না। আমরা পোলিও, হাম, ম্যালেরিয়া, ইবোলা, এইচআইভি, যক্ষা, অপুষ্টি, ক্যান্সার, ডায়াবেটিস, মানসিক স্বাস্থ্য এবং আরও অনেক রোগ ও পরিস্থিতি মোকাবিলার জন্যও কাজ করছি।’


বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম একক দাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক ঘোষণায় জাতিসংঘ সংস্থাটির বিরুদ্ধে নভেল করোনাভাইরাস মোকাবিলায় ‘প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থতার’ অভিযোগ তুলে মার্কিন তহবিল স্থগিতের নির্দেশ দেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন