Logo
Logo
×

আন্তর্জাতিক

আমেরিকায় ২৪ ঘন্টায় ২৫৬৯ জনের মৃত্যু

Icon

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:২৮ পিএম

আমেরিকায় ২৪ ঘন্টায় ২৫৬৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহিত

Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আর আক্রান্তের ভারে জর্জর পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র।  প্রতিটি নতুন দিন মৃত্যুর সংখ্যা আরও পাল্লা দিয়ে বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এটি কেবল যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতে সর্বোচ্চ রেকর্ড। এর আগের দিন এখানে করোনায় ২ হাজার ২২৮ জনের মৃত্যু হয়।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজারের বেশি।   


স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) রাতে সাড়ে ৮টা পর্যন্ত জনস হপকিন্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। যা অন্য যে কোনো দেশের চেয়ে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩২ লাখ ৬১ হাজার ৬১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৪৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। 
 

এদিকে বিশ্বব্যাপী করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষের। এর মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ৩৭ হাজারের বেশি বলে জানাচ্ছে জনস হপকিন্স। এসব সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন