Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্ব গুজবের মহামারিতেও ভুগছে: অ্যান্তোনিও গুতেরেস

Icon

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২০, ১০:৩৩ এএম

বিশ্ব গুজবের মহামারিতেও ভুগছে: অ্যান্তোনিও গুতেরেস
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আতঙ্কগ্রস্ত বিশ্বের কোটি কোটি মানুষ। সেই সুযোগে নানারকম গুজবও ছড়াচ্ছে করোনাভাইরাস নিয়ে। গুজবের বিষয়টিকে মহামারি বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
মঙ্গলবার (১৪ এপ্রিল) তিনি জানিয়েছেন বিশ্ব গুজবের মহামারিতেও ভুগছে। বিষয়টিকে তিনি ‘মিসইনফো-ডেমিক’ বলে আখ্যায়িত করেছেন।
গুতেরেস বলেন, ‘বিশ্বব্যাপী মানুষ করোনাভাইরাস নিয়ে খুবই আতঙ্কিত ও ভয়গ্রস্ত। তারা জানতে চায় এমন মহামারির সময়ে কি করতে হবে। কোথায় গেলে সঠিক উপদেশ পাওয়া যাবে। সময়টা এখন বিজ্ঞান ও সংহতির। যদিও বিশ্বব্যাপী গুজবের মহামারিও ছড়াচ্ছে। ক্ষতিকর স্বাস্থ্য উপদেশ, সাঁপের তেলে রোগ সারে এমন ভয়ঙ্কর তথ্যও ছড়ানো হচ্ছে। মিথ্যা তথ্য, মিথ্যা ঘটনা বাতাসে ভাসছে। ওয়াইল্ড কন্সপাইরেসি থিওরি ইন্টারনেট জগতকে বিষাক্ত করছে। ঘৃণা বাড়ছে, নিন্দা ও মানহানি মানুষ ও গোত্রের মধ্যে ছড়িয়ে পড়ছে। এই গুজবের মহামারির বিরুদ্ধেও বিশ্বকে একত্রিত হতে হবে।’
সবাইকে এগিয়ে আসার আহব্বান জানিয়ে তিনি বলেন, ‘ধন্যবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সংগঠক ও সাংবাদিকদের। যারা এসব স্পর্শকাতর ও হিংসা-বিদ্বেষ ছড়ানো ঘটনাগুলোর বিরুদ্ধে কাজ করছে। সত্যতা তুলে ধরছে। এগুলো নির্মূল করতে সোস্যাল মিডিয়া কোম্পানিগুলোকেও এগিয়ে আসতে হবে।’
বিশ্বের ২১০টি দেশ ও আন্তর্জাতিক অঞ্চলের ১৯ লাখ ৯১ হাজার ৭৯৯ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ১ লাখ ২৬ হাজার ১৯ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ৬৭ হাজার ১৮৭ জন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন