আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) অর্থায়ন না দেয়ার হুমকিকে কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ডব্লিউএইচও'তে অর্থায়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন।
গত ৭ এপ্রিল চীনের প্রতি ডব্লিউএইচও'র পক্ষপাতিত্বের অভিযোগ এনে সংস্থাটিতে মার্কিন তহবিল দান হ্রাসের হুমকি দেন ট্রাম্প। সেসময় তিনি বলেন, আমরা ডব্লিউএইচও'র পিছনে অর্থ ব্যয় স্থগিত করতে যাচ্ছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার প্রশাসনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করতে নির্দেশ দিয়েছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার 'প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ' হয়েছে।
তিনি আরও ট্রাম্প বলেন, চীনে করোনার আবির্ভাবের পর এর প্রতিক্রিয়ায় প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের দেওয়া তথ্যের ওপরেরই বিশ্বাস করেছে। ডব্লিউএইচও'কে এজন্য অবশ্যই কৈফিয়ত দিতে হবে। ট্রাম্প ডব্লিউএইচও'কে 'মিথ্যা তথ্য' প্রচারের জন্য অভিযুক্ত করে বলেন, চীনের তথ্যের ওপর বিশ্বাসের কারণে বিশ্বব্যাপী এই ভাইরাস ২০ গুণ বৃদ্ধি পেয়েছে।


