Logo
Logo
×

আন্তর্জাতিক

পুরনো চিকিৎসা পদ্ধতিতে ইরানে ৪০ শতাংশ মৃত্যু কমেছে

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ০৮:১৪ পিএম

পুরনো চিকিৎসা পদ্ধতিতে ইরানে ৪০ শতাংশ মৃত্যু কমেছে
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে করোনাভাইরাসে সংক্রমিত রোগে মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে শত বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি কনভালসেন্টস প্লাজমা থেরাপিতে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়ার পর ব্যক্তির শরীরের রক্তরস নিয়ে গুরুতর অসুস্থ ব্যক্তির শরীরে সেই রক্তরস প্রয়োগ করা হয়। আর এটিই হলো কনভালসেন্টস প্লাজমা থেরাপি।
আজ মঙ্গলবার ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
ইরানের প্লাজমা থেরাপি প্রকল্পের নেতৃত্ব দেওয়া ডা. হাসান আবোল কাসেমি বলেন, আজ থেকে ৪০ দিন আগে আমরা প্লাজমা থেরাপি শুরু করেছিলাম। এখন পর্যন্ত তিনশ ব্যক্তি প্লাজমা দান করেছেন। এই রক্তরস করোনায় আক্রান্ত রোগীদের শরীরে প্রয়োগ করা হয়েছে। এর ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে।
১৯১৮ সালে ঘটে যাওয়া স্প্যানিশ ফ্লু এবং ১৯৩০ সালের হামের মহামারিতে কনভালসেন্ট রক্তরসের প্রয়োগে সাফল্য পাওয়া গিয়েছিল। পরবর্তীতে ২০০৩ সালের সার্স-কভিড, ২০০৯ সালের ইনফ্লুয়েঞ্জা , সর্বশেষ ২০১৪ সালের ইবোলা মহামারিতেও কনভালসেন্ট রক্তরস প্রয়োগে সাফল্য পাওয়া গিয়েছে। আর এবার করোনার মহামারিতেও এই থেরাপি কাজে দিচ্ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন