Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১১:৩৯ এএম

ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি এমনটি বলেন। এছাড়া গরীবদের কথা চিন্তা করে আগামী ২০ এপ্রিলের পর থেকে বিভিন্ন রাজ্য লকডাউন শিথিল করতে পারবে বলেও ভাষণে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে করোনা আক্রান্ত সংখ্যা অনেক কম। আগের মাসে যে দেশগুলো ভারতের মতো স্থানেই দাঁড়িয়েছিল, আজ তাদের পরিস্থিতি অনেক বেশি খারাপ। কিন্তু যত দিন যাবে, তা থেকে এটা পরিষ্কার হবে যে, আমারা যে রাস্তা বেছে নিয়েছি, তা আমাদের জন্য সঠিক।
তিনি বলেন, লকডাউনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখাই এ মুহূর্তে ভারতের কাছে বৃহত্তম অস্ত্র। ব্যাখ্যা করে বলেন, আর্থিক দৃষ্টিতে কেবল দেখলে এটি হয় তো ব্যয়বহুল। কিন্তু এভাবেই প্রাণে বাঁচছেন। ভারত যে পথে এগিয়েছে, তার প্রশংসা সারাবিশ্বে হচ্ছে।
৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগামী ২০ এপ্রিল পর্যন্ত দেশটির প্রতিটি স্থানে বিশেষ নজরদারি চালানো হবে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। দেশের প্রতিটি স্থানে সঠিকভাবে লকডাউন পালন হচ্ছে কি-না, তা-ও নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন