Logo
Logo
×

আন্তর্জাতিক

কোভিড-১৯ সোয়াইন ফ্লু চেয়ে বেশি প্রাণঘাতী: ডাব্লিউএইচও

Icon

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১০:১৯ এএম

কোভিড-১৯ সোয়াইন ফ্লু চেয়ে বেশি প্রাণঘাতী: ডাব্লিউএইচও
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সোয়াইন ফ্লু থেকে ১০ গুণ বেশি শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তরফে সোমবার এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। জেনেভা থেকে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক বিবৃতিতে জানান, সোয়াইন ফ্লু'র থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
সংস্থাটি বিবৃতিতে বলেন, ‘আমরা জানি করোনা ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি প্রাণঘাতী। সোয়াইন ফ্লু থেকে ১০ গুন বেশি প্রাণঘাতী। নার্সিং হোমের মত জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।
২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারীর আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছিল ১৮ হাজারের বেশি জনের। এবার বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯৯ জনের। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন