Logo
Logo
×

আন্তর্জাতিক

ভালো নেই ভারতের যৌনকর্মীরা

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০২:৩৪ পিএম

ভালো নেই ভারতের যৌনকর্মীরা
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা প্রতিরোধে সরকারের লকডাউনের সিদ্ধান্ত নেয়ার পর দলে দলে অভিবাসী শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছুটতে থাকেন। বিভিন্ন শহরে যে হাজার হাজার যৌনকর্মী বসবাস করেন, তাদের যাওয়ার কোনো স্থান নেই। লকডাউনের ফলে তাদের মধ্যে দেখা দিয়েছে মারাত্মক উদ্বেগ ও বঞ্চনা। ভারতের সবচেয়ে পুরনো সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ যৌনপল্লী মুম্বইয়ের কামাথিপুরায় অবস্থিত। 
কামাথিপুরার যৌনপল্লীতে প্রবেশের জন্য পুলিশ পাস যোগাড় করতে সক্ষম হন ক্রান্তি নামের একটি এনজিওর বাণী দাস। তার সংস্থাটি মুম্বইয়ের যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করে। এসব তথ্য তুলে ধরেছে অনলাইন আল জাজিরা।
বাণী দাস আল জাজিরাকে বলেন, আমার ভয় হচ্ছিল। কারণ, আমার কাছে মাত্র ১০০ প্যাকেট রেশন ছিল। কিন্তু আমাকে যারা ঘিরে ধরেছেন তাদের সংখ্যা কয়েক শত। পুলিশ ঘোষণা করতে লাগলো, যৌনকর্মীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে। কিন্তু সেটা সম্ভব ছিল না। কয়েক মিনিটের মধ্যেই রেশন শেষ হয়ে যায়।
৮ই এপ্রিল গ্লোবাল নেটওয়ার্ক অব সেক্স ওয়ার্ক প্রজেক্টস এবং ইউএন এইডস একটি বিবৃতি প্রকাশ করে। তাতে এ সময়ে যৌনকর্মীরা যে কঠোর অবস্থা ও বৈষম্যের শিকারে পরিণত হচ্ছেন তা তুলে ধরা হয়। এতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়, এসব যৌনকর্মীর মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে এবং তাদের সেই মানবাধিকার পূর্ণ করতে।
ভারত সরকার ২২৫০ কোটি ডলারের রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে গরিবদের জন্য।  এই সুবিধা যৌনকর্মীরা পাবেন কিনা। এ ছাড়া স্থানীয় অলাভজনক ও ব্যক্তি পর্যায়ে কিছু মানুষ রেশন দিচ্ছেন। এক্ষেত্রে স্থানীয় সরকার ও পুলিশ সহায়তা করছে। কিন্তু এক্ষেত্রে যৌনকর্মীরা উপেক্ষিত থাকছেন।
অধিকারকর্মীরা বলছেন, গড়ে একজন যৌনকর্মী একজন খদ্দেরে কাছ থেকে আয় করেন ১০০ থেকে ৮০০ রুপি। এসব খদ্দেরের মধ্যে রয়েছেন অন্য স্থান থেকে কাজ করতে যাওয়া শ্রমিক, ট্রাকচালক এবং এমন কিছু পুরুষ, যারা পরিবার থেকে দূরে রয়েছেন। লকডাউনের ফলে এরা সবাই চলে গিয়েছেন যার যার আস্তানায়। ফলে যৌনকর্মীদের মধ্যে এক হাহাকার পড়ে গেছে। তাদের প্রতিদিনের আয় কমে গেছে মারাত্মকভাবে।
রাজধানী নয়া দিল্লিতে গারস্টিন ব্যাসন রোডে সবচেয়ে বড় যৌনপল্লী। এখানে রয়েছে ৭৮টি পতিতালয়। এতে অবস্থান করেন ২২২৫ জন নারী। এখনও পতিতালয়ে অবস্থান করছেন প্রায় ১২০০ নারী। বাকিরা বাসা ছেড়ে দিয়েছেন।
উল্লেখ্য, ভারতে যতগুলো যৌনপল্লী আছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ যৌনপল্লীর কয়েকটি আছে কলকাতায়। এগুলো হলো সোনাগাছী ও কালিঘাট। যৌনকর্মীরা কোনো রেশন পাচ্ছেন না- এমন খবরে ন্যাশনাল কমিশন ফর ওমেন-এর চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন, আমরা জানতে পেরেছি লকডাউনের ফলে তারা কোনো রেশন পাচ্ছেন না। আমরা এ বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরবো এবং কৌশল উদ্ভাবন করবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন