Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০, ০১:১৩ পিএম

বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অনেক দেশেই চলছে লকডাউন। এর ফলে খাদ্য সংকটের কারণে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, করোনায় সৃষ্ট ভয়ংকর মহামারি রুখতে বিশ্বজুড়ে যেভাবে লকডাউন জারি করা হয়েছে, এর জেরেই অনভিপ্রেত খাদ্য সংকট তৈরি হতে পারে।
জাতিসংঘ বলছে, করোনাভাইরাসের কারণে লকডাউন দেওয়ায় খাবারের অভাব এখনই তৈরি হয়নি। কিন্তু লকডাউনের জেরে যেভাবে ব্যবসা-বাণিজ্য, উৎপাদন এবং পরিবহণ বন্ধ হয়ে পড়েছে, তাতেই সংকট সৃষ্টির সম্ভাবনা।
সংস্থাটি আরও বলছে, ‘এর ফলে যে সমস্ত দেশে উপযুক্ত পরিমাণ খাদ্য উৎপাদন হয় না, যাদের খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হয়, সেই সমস্ত দেশ চরম সমস্যায় পড়তে পারে।’
এদিকে, জাতিসংঘের সমীক্ষায় বলা হয়েছে যে, বিশ্বব্যাপী প্রায় আশি কোটি মানুষ ইতিমধ্যেই খাদ্য সংকটে আছে। সংস্থাটি ধারণা করছে, আগীম দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন