আন্তর্জাতিক ডেস্ক: গত ডিসেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) নতুন একটি রোগের কথা জানায় চীন। যে রোগে মানুষের নিউমোনিয়া হয়। শ্বাসযন্ত্রের সমস্যা হয়। এরপর মারা যায়। পরবর্তী সময়ে নতুন এ ভাইরাসটি সম্পর্কে জানা যায়, নাম কোভিড-১৯ তথা নভেল করোনাভাইরাস।
মাত্র ৩ মাসের ব্যবধানে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আক্রান্ত করেছে ১৮ লক্ষাধিক মানুষকে। প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষের।
এমন ক্রান্তিকালেও পৃথিবীতে ১৬টি দেশ ও অঞ্চল রয়েছে যেখানে করোনাভাইরাস এখনো পৌঁছায়নি। যদিও তার বেশ কয়েকটি নিয়ে বিতর্কও রয়েছে।
চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক দেশ ও অঞ্চলগুলোর নামের তালিকায়:
কমোরস, কিরিবাতি, লেসোথো, মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেসিয়া, নাউরু, উত্তর কোরিয়া (বিতর্কিত), পালাউ, সামোয়া, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে, সলোমান আইল্যান্ড, তাজিকিস্তান, টেঙ্গো, তুর্কমেনিস্তান, ট্যুভালু, ভানুয়াতু।


