Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনাভাইরাস ঠেকাতে ব্যর্থ ইউরোপ

Icon

প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৯:১১ এএম

করোনাভাইরাস ঠেকাতে ব্যর্থ ইউরোপ
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে বেশি মৃত্যু ঘটেছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬১৯ জনের প্রাণ গেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।
মৃত্যুর হিসেবে এরপরের অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।
মৃত্যুর তালিকার তৃতীয় নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬৩৫ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জনে।
মৃত্যু তালিকায় ফ্রান্সের পরের অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৯১ জন।
এদিকে জার্মানিতে ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হলেও দেশটিতে মাত্র ২ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন