আন্তর্জাতিক ডেস্ক: আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনাভাইরাসের টিকা প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট। মহামারী করোনাভাইরাসের টিকা নিয়ে কাজ করছে বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা। তবে কবে নাগাদ বাজারে আসবে তার কোনও নিশ্চয়তায় এত দিন ছিলো না।
বর্তমানে ব্রিটেনের যে চিকিৎসা গবেষক দলটি টিকা তৈরীতে সবচেয়ে এগিয়ে সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক সারাহ গিলবার্ট। গত মাসে তারা বলেছিলেন, এ টিকা ২০২০ সালের শেষ নাগাদ প্রস্তুত হবে না। তবে এখন বলা হচ্ছে, আগামী দুই সপ্তাহের ভেতর টিকা মানুষের ওপর পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। তারপর সেপ্টেম্বর নাগাদ তা কার্যত প্রয়োগ করা সম্ভব হবে। করোনাভাইরাস প্রতিরোধের টিকা বাজারে আনার জন্য উৎপাদন করা পর্যন্ত অন্তত ১৮ মাস সময়ে লেগে যেতে পারে। তবে অধ্যাপক গিলবার্ট আশা দেখালেন বললেন, সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মধ্যেই কার্যকর টিকা আনা যাবে। ৮০% সাফল্যের সম্ভাবনা দেখছেন এই গবেষক। খবর ডেইলি মেইলের


