আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে করোনার ওষুধ অ্যাভিগানের কার্যকারিতা নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে জাপানী ওষুধ আভিগানের ক্লিনিকাল পরীক্ষায় সাফল্য পাওয়ার পর তিনি এর কার্যকারিতা নিশ্চিত করেন। এটি সত্যি হলে তা হতে যাচ্ছে পৃথিবীর জন্য বড় একটি খুশির সংবাদ। গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় রয়েছে জাপানি ওষুধ আভিগান।
গবেষনার ফলাফল থেকে জানা গেছে, ৩০ বছরের রোগীদের সাত দিনেই সুস্থ্য হওয়ার প্রমাণ মিলেছে আভিগান ব্যবহারের মাধ্যমে। তবে গর্ভবতী মহিলাদের পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকায় তা প্রয়োগ করা হয়নি। অ্যাভিগানের ক্লিনিক্যাল পরীক্ষার প্রথম দুটি রাউণ্ডে ভালো ফলাফল পাওয়া গেছে। করোনা ভাইরাসে আভিগান প্রথম প্রমাণিত চিকিৎসা হতে পারে, এমন প্রত্যাশায় জাপানে করোনা আক্রান্ত ১২০ জন রোগীর দেহে এটি পরিক্ষামূলক প্রয়োগের পর পাওয়া গেছে সফলতা।
গবেষকদের বিশ্লেষণ মতে, জায়ান্ট ফুজিফিল্মের সহযোগী প্রতিষ্ঠান টোয়ামা এর রাসায়নিক শাখা ‘অ্যাভিগান’ ওষুধটি উৎপাদন করে। দেহে ফ্লুজাতীয় ভাইরাস প্রতিরোধে এই ওষুধটা আগে থেকেই জাপানে অনুমোদিত ছিল। চীনে করোনা রোগিদের চিকিৎসায়ও দারুণ কাজ করেছিল এই অ্যাভিগান।
বর্তমান আরও ২০টি দেশে জাপানের অর্থ ও টেকনিকাল সহায়তায় অ্যাভিগান এর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। জাপান বিনে পয়সায় করোনা চিকিৎসায় মানবিক সাহায্য হিসেবে আভিগান দেবার ঘোষণা দিয়েছে।


