Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের লেবার পার্টির শ্যাডো কেবিনেটে টিউলিপ

Icon

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১০:৪১ এএম

যুক্তরাজ্যের লেবার পার্টির শ্যাডো কেবিনেটে টিউলিপ
Swapno

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের পার্লামেন্ট মেম্বার বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক (ব্রিটিশ এমপি) লেবার পার্টির শ্যাডো কেবিনেটে স্থান পেয়েছেন। কেবিনেটে তিনি এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন অ্যান্ড অ্যার্লি ইয়ার্স মিনস্টার হিসেবে দায়িত্ব পালন করবেন টিউলিপ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পূর্ণাঙ্গ শেডো কেবিনেট গঠন করেছেন লেবার পার্টির নবনির্বাচিত লিডার স্যার কিয়ার স্ট্যারমার। আর এডুকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন লিডারশিপ প্রতিদ্বন্দ্বী রেবেকা লং বেইলি। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। 
গত ৪ এপ্রিল (শনিবার) লেবার পার্টির লিডারশিপ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। পর্যায়ক্রমে শ্যাডো কেবিনেট সদস্যদের নাম ঘোষণা করেন স্যার কিয়ার স্ট্যারমার। লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন