Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে আরও ৮৮৭ জনের মৃত্যু

Icon

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৯:৫৫ পিএম

যুক্তরাজ্যে আরও ৮৮৭ জনের মৃত্যু
Swapno

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার এ সংখ্যা ছিল ৯৩৮ জন। বৃটেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ডে মারা গেছেন ৭৬৫ জন, স্কটল্যান্ডে ৮১ জন এবং ওয়েলসে ৪১ জন। 
মার্কিন গবেষকরা ধারণা করছেন আগস্ট মাসের মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৩১৪ জন মানুষের মৃত্যু হবে। তবে যুক্তেরাজ্যের বিজ্ঞানীরা এই অনুমান নিয়ে দ্বিমত পোষণ করেছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্কুল অব মেডিসিনের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ডইভালুয়েশনের গবেষকরা এক গবেষণাপত্রের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন