Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনায় নারায়ণগঞ্জের বাবা ছেলের আমেরিকাতে মৃত্যু

Icon

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ১২:২৯ এএম

করোনায় নারায়ণগঞ্জের বাবা ছেলের আমেরিকাতে মৃত্যু
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বাবা ও তার ছেলে আমেরিকাতে মৃত্যুবরণ করেছেন। তাঁরা হলেন, শফিকুল ইসলাম ও একমাত্র সন্তান ডা. শাকিল সালেহীন।


বাংলাদেশী সময় শুক্রবার ২৭ মার্চ রাত ৩ টায় বাবা শফিকুল ইসলাম ও ছেলে ডা. শাকিল শুক্রবার বিকাল ২ টায় ইন্তেকাল করেন। শফিকুল ইসলামের স্ত্রী রাশিদা খানম বর্তমানে একই কারণে হাসপাতালে ভর্তি আছেন।


তাদের মধ্যে শফিকুল ইসলাম হলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সাইড এর সাবেক সভাপতি আহসান সুমনের বড় ভাই। তিনি নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়ির ভাড়াটিয়া।


তাদের গ্রামের বাড়ী মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কাজীর পাগলা গ্রামে। তারা প্রায় তিন যুগ যাবত নারায়ণগঞ্জে বসবাস করেন। শফিকুল ইসলাম ১৯৯১ সালে ডিবি লটারীতে আমেরিকায় যান।


ওই বাড়ির মালিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন